অনলাইন সংবাদপত্র ও নিউজ পোর্টাল নিবন্ধনের সময় আরেক দফা বৃদ্ধি করল সরকার।৩১ জানুয়ারি ছিল দ্বিতীয় দফা বৃদ্ধি করা সময়ের শেষ দিন। রোববার ৩১ জানুয়ারি তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়ে বলা হয়, আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের তথ্য জমা দেওয়া যাবে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে।
এর আগে ঘোষিত সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথমবার ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেয়া হয়েছিল।


