বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষার কারণে মন্ত্রিসভার বৈঠক আজ সচিবালয়ে হবে না

Cabinetচলতি বছরের মাধ্যমিক স্কুক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি ও সমমানের) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আগামীকাল সোমবারের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত সোমবার থেকে ১০টি শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছরের চেয়ে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন বেশি।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন জনিয়ে আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন।

আরও পড়ুন