বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহবাগে আন্ডারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

PMthereport24শাহবাগে একটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তার ওপারে বারডেম হাসপাতাল এবং এপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাই রোগী অনেক সময় আনা নেওয়া করার প্রয়োজন হতে পারে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী অধিক সংখ্যক নার্স তৈরির নির্দেশও দিয়েছেন। তা ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটকে একটি আলাদা প্রকল্পের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন।

গ্যাসের মজুদ যেখানে আছে সেখানে অনুসন্ধানের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন