বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

Ahad-Aliনাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহাদ আলীর মেয়েসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে শহরের কানাইখালি মহল্লায় এ ঘটনার জন্য পৌর যুবলীগের এক সদস্যকে দায়ী করেছেন আহাদ আলী সরকার।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহাদ ও তার দুই মেয়ের পরিবারের সদস্যরা তিনতলা ওই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকজন যুবক ক্রিকেট স্ট্যাম্প ও অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় বলে নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান।

ওসি বলেন, “তারা সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে মৌসুমী পারভীন ও দুই জামাতা মাজহারুল ও আশরাফুলকে মারধর করে এবং স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।”

ওই সময় আহাদ আলী সরকার বাসায় ছিলেন না বলে জানান ওসি।

হামলার বিষয়ে আহাদ আলী সরকার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৯টার পর একদল দুর্বৃত্ত নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত বাসভবনে হামলা চালায়। তিনি জানান, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁর মেয়ে অধ্যক্ষ মৌসুমী পারভীন ও বাড়ির তত্ত্বাবধায়ক বাবু শেখকে মারধর করে চলে যায়।

প্রতিমন্ত্রী আরো জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। কী কারণে এ হামলা হয়েছে, তা-ও বলতে পারছেন না।

এ ঘটনায় নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলার খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন