বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পক্ষে ভোট

Cakri-ageসরকারি চাকরি পাওয়ার বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবির পক্ষে অবস্থান নিয়েছে বেশির ভাগ মানুষ। মঙ্গলবার এনটিভি’র একটি জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে পাঠকদের উদ্দেশে প্রশ্ন করা হয়, ‘সরকারি চাকরি পাওয়ার বয়সসীমা ৩৫ করার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ দাবির সঙ্গে কি আপনি একমত?’ এতে রাত সোয়া ১২টা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৩৯২ জন ভোটার ভোট দেন। বয়স বাড়ানোর পক্ষে (হ্যাঁ) ভোট দেন ৯৭ শতাংশ ৭১ দশমিক ভোটার এবং ২ দশমিক ১৫ শতাংশ বিপক্ষে (না) এবং মন্তব্য করা থেকে বিরত থাকেন দশমিক ১৪ শতাংশ।

এদিকে, ফেসবুকেও শত শত কমেন্টে ভরে গেছে এনটিভি অনলাইনের পেইজ (www.facebook.com/ntvdigital/)

Anik Ahsan নামের ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘একমত । মানে, আপনি চাকরিরতদের বয়স বাড়াবেন, আর চাকরিতে প্রবেশের বয়স বাড়াবেন না, তা কী করে হয়!’

Jafar Uddin নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, ‘বয়স ৩৫ করা হোক আর কোটা বাতিল করা হোক। একমাত্র যোগ্য ও মেধাবীরা চাকরি পেলে বিশ্বে দেশ ডিজিটাল হবে। (Age 35 kora hok, r kota batil kora hok. Ekmatro joggo o brilliantra job pele desh digital hobe world e.)

Abdullah Al-Mamun আইডি থেকে বলা হয়, ‘বয়স বৃদ্ধি তো যৌক্তিক দাবি। সময়ের এই দাবিকে আমি জোরালো সমর্থন করি।’

তবে Motiur Rahman Tareq নামের আইডি থেকে বলা হয়, ‘উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করি না।’ Abulhasan Jakir নামের আরেকজন বলেছেন, ‘এটা করলে বেকার সমস্যা আরো বাড়বে। এটা করার কোনো দরকার নেই।’

গত সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক বলেন, সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করছে। তাদের প্রতি দলমত সব সচেতন মানুষের সমর্থন রয়েছে। শাহবাগে এসব আন্দোলনকারীদের ব্যানারে বড় করে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী বয়স বাড়ান, জীবন বাঁচান’। পুলিশি হস্তক্ষেপে আন্দোলনকারী নেতাদের আটক করে অবরোধ থামিয়ে দিলেও বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন