বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

Taif-Hada-roadসৌদি আরবের তায়েফ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিন বাংলাদেশি। তারা হলেন : নজরুল ইসলাম সুমন, সুমন মোল্লা ও মো. আলম। নিহতরা সবাই সেখানে বিএনপির রাজনীতির সাথে জড়িত। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম সুমন সৌদি আরব কিলো-১৪ শাখা বিএনপির সহ-সভাপতি, সুমন মোল্লা সহ-সাধারণ সম্পাদক ও সদস্য মো. আলম। তাদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন