ধর্ষণ নিয়ে গোটা ভারতে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। এমনকি ধর্ষণের প্রতিবাদে রাজধানী দিল্লি অবরোধ করে বিক্ষোভও হয়েছে। এরই মধ্যে ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন দেশটির আন্তর্জাতিক মানের ক্রীড়া তারকা। অভিযোগ উঠেছে ভারতের হকি দলের অধিনায়ক সর্দার সিং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণ করেছেন।
এই অভিযোগে সর্দার সিংয়ের বিরুদ্ধে দেশটির পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার কুম্ভকলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
২১ বছর বয়সী মহিলার অভিযোগ, ২০১২ সালে লন্ডন অলিম্পিক চলাকালে সর্দার সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ভালোভাবেই এগিয়ে যেতে থাকে তাদের সম্পর্ক।
এরই মাঝে সম্পর্ক এতো গভীর হয় যে সর্দার সিং তাকে বিয়ে প্রতিশ্রুতি দেন। পরে সেখানের তারা যৌন সম্পর্ক গড়ে তোলেন। এভাবে চলতে থাকলে হঠাৎ ২০১৫ সালে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এখন সর্দার সিং তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না বলেও দাবি করেন ওই মহিলা। অভিযোগ উঠেছে, ভারতীয় হকি দলের অধিনায়ক তাকে গর্ভপাত করে নেওয়ারও কথা বলেছেন।
লুধিয়ানার পুলিশ কমিশনার পি এস উমরাঙ্গাল গণমাধ্যমকে জানান, “সর্দার সিংয়ের বিরুদ্ধে এফআইআর (ফাস্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।”
এই ঘঠনার পর সর্দার সিংয়ের পক্ষ থেকে কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি। বরং সর্দার এখন হকি ইন্ডিয়া লিগে পাঞ্জাব ওয়ারিওরস টিমের হয়ে খেলছেন।


