বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পদ্মাসেতু নির্মাণের সব টাকা জনগণের: প্রধানমন্ত্রী

133543_1পদ্মাসেতু দিয়ে ২০১৮ সাল নাগাদ যান চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘পদ্মাসেতু নির্মাণের যে ব্যয় হচ্ছে, তার সবটাই এদেশের জনগণের। কারো সাহায্যে আমরা এই সেতু করছি।’

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দক্ষিণ বাংলার মানুষের সঙ্গে সারাদেশের মানুষের যোগাযোগ সহজ করা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্যে নির্মাণাধীন এ প্রকল্পে ব্যয় হবে মোট ২৮,২৯৩ কোটি ৩৮ লাখ ৭৬,০০০ টাকা।’

পদ্মাসেতুর নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে এবং ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলেও জানান শেখ হাসিনা।

সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি পাই পাই টাকা যথাযথভাবে জনগণের স্বার্থে খরচ হচ্ছে কি না, সেটা যদি সংসদ সদস্যরা তদন্ত করেন এবং যথাযথভাবে কাজ হচ্ছে কি না দেখেন, তবে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন