বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘যুদ্ধাপরাধীদের সন্তানেরা সরকারি চাকরি পাবেনা’

mozammel-haque-jugantor_3264একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতরা কোন সরকারি চাকরি পাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি আরও বলেছেন, দেশে জামায়াত নেতাদের কোন ভোটাধিকার থাকবে না।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন।

মোজাম্মেল হক বলেন, অচিরেই যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের সন্তানেরা কোন সরকারি চাকরি পাবে না। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে  জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে। এদেশে জামায়াত নেতাদের কোন ভোটাধিকার থাকবে না। তারা শুধু সাধারণ নাগরিক হিসাবে দেশে বসবাস করতে পারবে। মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

আরও পড়ুন