বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিক্ষকদের কর্মসূচি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

teacher+jugantor_3269অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল পুনর্বহাল ও বেতন-বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের আন্দোলন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের কর্মসূচি স্থগিত করার কথা জানান।

উল্লেখ্য, প্রস্তাবিত বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চারটি দাবিতে দীর্ঘ নয় মাস ধরে আন্দোলন করছে। ১১ জানুয়ারি থেকে শিক্ষকরা লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করে।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন শিক্ষকরা। আজকের বৈঠকে কর্মসূচি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো শিক্ষরা।

আরও পড়ুন