বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে

135507PM-(8)শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলা করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনকার অধিকাংশ ছেলে-মেয়ে শুধু পড়াশোনা করে। কিন্তু সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। আমরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি স্কুলপর্যায়ে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য সবাইকে অক্ষরজ্ঞান সম্পন্ন করা। কেউ নিরক্ষর থাকবে না। আমরা ৯৬তে যখন সরকার গঠন করি তখন সাক্ষরতার হার বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেই। ওই সময় সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৬৫.৫ ভাগে উন্নীত করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা দেখি বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতে সাক্ষরতার হার কমে গেছে। এখন সাক্ষরতার হার ৭১ ভাগে উন্নীত হয়েছে। আশা করছি, শিগগিরই এই হার শতভাগ হবে।

তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। শিক্ষা জাতির অধিকার। এই অধিকার নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা- প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। সকাল সড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন