বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করবে ১৪ দল

133905_1বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে পাকিস্তানের ধৃষ্টতা এবং শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করবে কেন্দ্রীয় ১৪ দল।
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে।
রবিবার সকালে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নাসিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

আরও পড়ুন