বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিশু আবদুল্লাহ হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

abdullah_191735কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহকে অপহরণ করে হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি মোতাহার হোসেন র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

সোমবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএসে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কেরানীগঞ্জের মুগারচর গ্রামের স্কুলছাত্র আবদুল্লাহ গত ২৯ জানুয়ারি নিখোঁজ হয়। এরপর ২ ফেব্রুয়ারি দুপুরে আবদুল্লাহদের বাড়ির পাশের এক বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ও র‌্যাব সদস্যরা। ওই বাড়িটি আবদুল্লাহর মায়ের বড় মামা মোতাহার হোসেনের।

এ ঘটনার পর থেকেই বাড়ির মালিক মোতাহার হোসেন পলাতক ছিলেন। এর আগে আবদুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার রাতে মোতাহারের ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন