ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছে তার পিতা। নিহতরা হলো জামিল হোসেন (৪০) ও তার দেড়বছরের শিশুকন্যা রাবেয়া। আজ সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে শিশু রাবেয়াকে জবাই করে হত্যা করে পাষণ্ড পিতা জামিল। পরে সে নিজেই বিষ পান করে এবং পেটে ছুরি মেরে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি।


