টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় মা ও ছেলেসহ তিন জন নিহত হয়েছে। আজ সকাল নয়টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাংগাইর গোমা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার বিক্ষুদ্ধ জনতা এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও এলকাবাসী জানায়, ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস মধুপুর উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ডে একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানচালক ফরহাদ হোসেন (৩৫) ও তার মা বেদেনা বেগম(৬৫) ঘটনা স্থলেই মারা যায়। আহত হয় আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন। পরে মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত তিনজনই ভ্যানযাত্রী সকলের বাড়িই মধূপুর উপজেলার গাংগাইর গ্রামে। এ ঘটনার বিক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এলাকাবাসী স্থানীয় প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়।


