বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৬তম বিসিএস প্রিলিমিনারি’র ফলাফল প্রকাশ

36BCS৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার সন্ধ্যায় এই তথ্য জানান। লিখিত পরীক্ষার সময় পরে জানানো হবে বলে জানান তিনি।

গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেন ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী।

এর আগে প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আরও পড়ুন