‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত এসএ গেমসে বাংলাদেশের হয়ে ৫০ মিটার ফ্রি পিস্তলে চতুর্থ স্বর্ণ পদক জিতেছেন শুটার শাকিল আহমেদ। বুধবার ভারতের গুয়াহাটিতে শুটিংয়ের ৫০মিটার ফ্রি পিস্তলে এই স্বর্ণ পদক জিতেছেন শাকিল।
এর আগে ভারোত্তোলনে মাবিয়া আক্তারের হাত ধরে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জিতে। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালি সাফল্যের আনন্দে দেশকে ভাসিয়েছেন তিনি এবং নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
বাংলাদেশর পক্ষে দ্বিতীয় স্বর্ণ পদক জিতেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলা। সাঁতারের দীর্ঘ ১০ বছর পর দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি।
এরপর দেশের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ সাঁতারে মাহফুজার হাত ধরেই পেয়েছে বাংলাদেশ। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই পদক জিততে তিনি সময় নিয়েছেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড।
মাহফুজা ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির রেকর্ড ভেঙেছিলেন। ওই লঙ্কান সাঁতারু সেবার ৩৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেলেন।


