কৃষক ও প্রান্তিক পর্যায়ের তৃণমূল মানুষদের মাসিক ২৫ টাকা থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন দেয়া হবে- এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, মোবাইল কোম্পানি এরিকসন ও ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কিছু অ্যাপস কমিয়ে দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে আগ্রহ দেখিয়েছে। তারা ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব বলে জানিয়েছে। দেড় থেকে দুই হাজার টাকায় স্মার্টফোন প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেয়া যাবে বলে জানিয়েছেন তিনি।


