বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৭৫২ ইউপিতে ২২ মার্চ ভোট

20160110013921প্রথম দফায় দেশের ৭৫২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এ খবর জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে নিজ কক্ষে আসাদুজ্জামান জানান, প্রথম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। ৩ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসির এই কর্মকর্তা আরো জানান, এবারের ইউপি নির্বাচন দলীয়ভাবে করা হচ্ছে এবং নির্বাচন ৬ ধাপে করা হবে। প্রথম দফায় ৭৫২টি ইউপি নির্বাচন ২২ মার্চ, দ্বিতীয় দফায় ৭১০টি ইউপি নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় দফায় ৭১১টি ইউপি নির্বাচন ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ৭২৮টি ইউপি নির্বাচন ৭ মে, পঞ্চম দফায় ৭১৪টি ইউপি নির্বাচন ২৮ মে এবং ষষ্ঠ দফায় ৬৬০টি ইউপি নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন