বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

shahjalalশাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১ কোটি পাঁচ লাখ টাকার দুই কেজি ৬শ গ্রাম ওজনের স্বর্ণসহ এক বিমানযাত্রীকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, আটক যাত্রী ইব্রাহীম মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিমান বন্দরে নামেন। এসময় তার গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে স্বর্ণগুলো পাওয়া যায়।

আরও পড়ুন