বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকায় নবজাতক কেনাবেচা চক্রের ৪ সদস্য আটক

atok---রাজধানীতে নবজাতক কেনাবেচা চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর শান্তিবাগ চেয়ারম্যান বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছে। এসময় তাদের কাছে থাকা দুবছর বয়সী এক ছেলে শিশুকেও উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক রুম্মান মাহমুদ এ তথ্য জানান। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন