বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিপিবি নেতা রনোর বাসায় শেখ হাসিনা

Dhaka-Photo-PM-Rano-House - Copyসরকারের বিরোধীতা করা ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ (সিপিবি)’র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনোর মা কানিজ ফাতেমা মহসিনার মরদেহ দেখতে শুক্রবার তার বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানিজ ফাতেমা অবিভক্ত বাংলার প্রথম পার্লামেন্টের স্পিকার ও স্বস্থ্যমন্ত্রী মরহুম সৈয়দ নওশের আলীর দ্বিতীয় মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

মরদেহ সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে তার বাসায় নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যান। এক সময়ের প্রতিবেশী কানিজ ফাতেমার মরদেহ একনজর দেখে তার প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্তনা দেন।

হায়দার আকবর খান রনোর মা কানিজ ফাতেমা মোহসিনা শুক্রবার ভোরে রাজধানীরস্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তিনি কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃত কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মোহসিনা। এছাড়া বাম রাজনৈতিক কর্মীদের প্রতি রনোর মা কানিজ ফতেমা মোহসিনার অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতার জন্য বাম প্রগতিশীল মহলে তিনি বিশেষ পরিচিত ও শ্রদ্ধার স্থানে অবস্থান করেছিলেন। ছেলেদের মানসিক গড়নের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল।

মোহসিনার গ্রামের বাড়ি নড়াইলের মির্জাপুর গ্রামে। রনোর বাবা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী। ১৯৬৮ সালে তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকারের সড়ক ও জনপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে অবসরগ্রহণ করেন। সৎ ও যোগ্য অফিসার হিসাবে তার খ্যাতি ছিল।

আরও পড়ুন