বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

014_87904_109269ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া (৩০) উপজেলার চুন্তা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিরুদ্ধে থানায় ডাকাতির অভিযোগে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মো. আলী আরশাদ।

ওসি আলী আরশাদ বলেন,  ‘শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সড়াইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোতে করে পুলিশের একটি টিম আসছিল। ডাকাতরা এসময় পুলিশের ওপর অস্ত্র নিয়ে আক্রমণ চালায়, পুলিশের ওই দলটি ওয়্যারলেসে থানায় জানালে ওসিসহ পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় ডাকাতদল পাইপগান দিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে একজন মারা যায়।’   ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি র্কাতুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আলী আরশাদ। এ ঘটনায় আহত ওসিসহ সরাইল থানার এসআই আবদুল আলীম এবং  তিন কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন