বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

gonopitoni_jugantor_4270নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।

রোববার রাত ১টার দিকে আড়াইহাজার বাঘাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বাঘাপুর এলাকায় রাতে যানবাহন থামিয়ে ডাকাতির করার সময় এলাকাবাসী ধাওয়া করে এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাতেন নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি সাখাওয়াত।

আরও পড়ুন