বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

gunfighjug_4361গাজীপুর মহানগরীর টঙ্গীতে র‌্যাব-১ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদী বন্দর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।

টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র‌্যাব-১ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ টঙ্গী থানায় আনা হয়েছে বলে জানান এএসআই দীলিপ।

আরও পড়ুন