বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তারামন বিবিকে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর

21a58e5de8694b9a59c5f938b94caea1-13_193734তিন সদস্যের মেডিকেল বোর্ড বীরপ্রতীক তারামন বিবিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) সিসিইউ থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করেছে।

বুধবার সকালে তাকে স্থানান্তর করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন মচিমহার হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল বারীকে প্রধান।

তিনি জানান, তারামন বিবির ফুসফুসের সমস্যা দীর্ঘদিনের। তিনি বর্তমানে ফুসফুসের জটিল রোগে ভুগছেন। সে কারণে তিনি প্রায়ই গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হন।

তারামন বিবি শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। তাকে সোমবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মচিমহার হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল বারীকে প্রধান এবং মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শংকর নারায়ণ দাশ ও বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হোসেনকে সদস্য করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন