বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফারমার্স ব্যাংক থেকে চিশতীর পদত্যাগ

mahabubul-haque-chistiনতুন অনুমোদন পাওয়া বেসরকারি ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেছেন। ব্যাংকটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর।

২০১৫ সালে মাহবুবুল হক চিশতীকে অপসারণের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তার বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে।

২০১৫ সালের ১৭ মে কেন্দ্রীয় ব্যাংক নির্বাহী কমিটির পদ থেকে মাহবুবুল হক চিশতীকে অপসারণের নির্দেশ দেয়। পরে আদালতের আদেশে পয়লা ফেব্রুয়ারি পদে থাকার পক্ষে রায় পান তিনি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মাহবুবুল হক চিশতী। আগামী ২২ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদন হতে পারে।

এ প্রসঙ্গে মাহবুবুল হক চিশতীর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ১৩ জানুয়ারি ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ১০ দিন আগে ব্যাংকটির ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ব্যাংকটি আদালতে গেলে জরিমানা আরোপের বিষয়ে রিভিউ চাওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ আসে।

আরও পড়ুন