বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শহীদ মিনারে খালেদার প্রবেশ রুখবে আওয়ামী প্রচারলীগ

faysal_bg_559063618মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া বিরূপ মন্তব্য প্রত্যাহার না করলে তাকে ২১ শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চ‍ারণ করেন তারা।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য প্রত্যাহার না করলে তাকে জাতীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা আপনি পাকিস্তানের এজেন্ট, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের নিয়ে কটুক্তি প্রত্যাহার না করলে আমরা আপনাকে শহীদ মিনার থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

বক্তব্য দ্রুত প্রত্যহারের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান দেখিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী প্রচারলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ইকবাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুল হক বাদল এবং যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সরদার প্রমুখ।

আরও পড়ুন