বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিশ্বজিত হত্যায় কিবরিয়ার জামিন স্থগিত

basojatবিশ্বজিত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এ এইচ এম কিবরিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে কিবরিয়ার পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, এ এম আমিন উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিচারিক আদালত বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায়ে আট জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়। দ-াদেশ পাওয়া ২১ আসামির সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।

যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামিরা হলেন- গোলাম মোস্তফা, এ এইচ এম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। এছাড়া, ফাঁসির দ-াদেশ পাওয়া আট আসামি হলেন রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা, রাজন তালুকদার  ও মীর নূরে আলম লিমন।

আরও পড়ুন