বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আগুনে ৪২ ঘর ছাই

fotulla_(1)_4682নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি বসত বাড়িতে আগুন লেগে ৪২টি ঘর পুড়ে ছাই হয়েগেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ফতুল্লার কায়েমপুর বিলাস নগর এলাকায় নুর মোহাম্মদ ও লাল মিয়া নামে দুই ভাইয়ের গার্মেণ্টস শ্রমিকদের কছে ভাড়া দেয়া দুটি টিনের তৈরি মেসেবাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ কিল্লারপুল ও মন্ডলপাড়া ফায়ারস্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘরের ৪২টি কক্ষ।

গার্মেন্টকর্মী জোনাকী জানান, রাত ১টার সময় বাড়ির এক পাশে অবস্থিত একটি ঝুুটেন গোডাউন থেকে আগুন ছড়িয়ে পরে দুইটি বাড়িতে। এসময় খালি হাতে দৌড়ে ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসি। একটি জামাও সঙ্গে আনতে পারিনি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব।

আরেক ক্ষতিগ্রস্ত সাথী বেগম জানান, তার স্বামী বশির মাটি টানার কাজ করেন আর তিনি একটি ঝুটেন গোডাউনে কাজ করেন। রাতে আগুন ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে ঘর থেকে বের হয়ে এক ছেলে এক মেয়ে ও স্বামীকে নিয়ে রাস্তায় চলে আসি। আগুন নিভে যাওয়ার পর ঘরে ছাই ছাড়া কোন কিছুই পায়নি।

বাড়িওয়ালা নুর মোহাম্মদ জানান, দুইটি লাইনে কাঠ টিন দিয়ে নির্মাণ করা তার ১৮টি ও তার বড় ভাই লাল মিয়ার ২৪টি ঘর রয়েছে। আগুনে তাদের ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নুর মোহাম্মদ দাবী করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমান জানতে তদন্ত চলছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদরের ইউএনও আফরোজা আকতার চৌধুরী ঘটনাস্থলে ক্ষয়ক্ষতি নিরোপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা জন্য কর্মকর্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন