দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এক অনুষ্ঠানে যোগদানকালে এই হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যারা দলের বাইরে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও গড়ে তোলার লক্ষ্যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র রাস্তা এটি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।


