বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন: আওয়ামী লীগের ৭০২ জনের মনোনয়ন চূড়ান্ত

UP_AWL1আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭০২ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজকের (শুক্রবার) মধ্যেই বাকি ৩৭ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা চূড়ান্তের কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এবার দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে গণতন্ত্রের ভিত্তিই কেবল মজবুত হবে না,  বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আজকের মধ্যে স

আরও পড়ুন