বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৪ শিশু হত্যা: জড়িত থাকার কথা স্বীকার করে রুবেলের জবানবন্দি

4 child murder-rubelহবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন আসামি রুবেল মিয়া। তিনি প্রথম দফায় গ্রেপ্তার হওয়া আবদুল আলীর ছেলে।

পুলিশ জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ পরিপ্রেক্ষিতেই আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া, সিএনজিচালিত অটোরিকশাচালক বসির মিয়া ও আরজু মিয়াকে বিচারিক হাকিম-১ আদালতের বিচারক কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে হাজির করা হয়। এ সময় রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। সন্ধ্যা ৭টা পর্যন্ত আদালতে রুবেল মিয়ার জবানবন্দি চলছিল।

এর আগে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা সবাই এই নির্মম হত্যাকাণ্ডে কমবেশি জড়িত।

আরও পড়ুন