বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে চার শিশু হত্যা: আরও একজন গ্রেফতার

habiganj 4 childsহবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চার শিশু হত্যার ঘটনায় আরও এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম সালেহ আহমেদ (২৭)। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সালেহ ওই এলাকায় গেলে স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বাহুবল থানায় খবর দেন। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরানি প্রথম শ্রেণির ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়াকে (১০) খুন করে একই গ্রামের আব্দুল আলীর ছেলেসহ কয়েকজন। পরে লাশগুলো তাদের গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে বালিচাপা দেয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বালিচাপা অবস্থায় ওই চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় আটক রুবেল আদালতে জানায়, গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে একটি গাছ কাটার জেরেই ওই চার শিশুকে খুন করে বালিচাপা দেওয়া হয়।

আরও পড়ুন