বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আমরা কি জীবনেও বদলাব না’

mushfiqur_rahimহবিগঞ্জ জেলার বাহুবলে মানবতা যেমন বালুচাপা পড়েছে, তা নিয়ে সোচ্চার এখন গোটা বাংলাদেশ। হবিগঞ্জ জেলার ওই গ্রামটিতে চার চারটি শিশুকে মেরে বালুচাপা দিয়ে রাখা হয়েছে। এমন ঘটনা অন্ধকার যুগের মানসিকতারই নামান্তর।  কী এমন অপরাধ ছিল যে এক সঙ্গে চার শিশুর জীবনটা চলে যাবে এমন নৃশংসভাবে? মায়েদের কোল খালি করে কী লাভ ওইসব খুনিদের?

গোত্রকলহ, অর্থের লোভ কিংবা পেশী শক্তির প্রদর্শনী, এসব থেকে শিশুদের রেহাই দেয়া উচিত। জঘন্য মানসিকতার অধিকারী খুনিদের তাই ধিক্কার জানাচ্ছেন প্রতিটি শ্রেণি-পেশার মানুষ। বাহুবল গ্রামের এই ঘটনা নাড়া দিয়েছে ওইসব সচেতন নাগরিকদের। এসব অন্যায় রুখে দাঁড়ানোর এখনই মোক্ষম সময়।

বাংলদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কই তেমনি মানতে পারছেন না বাহুবলের চার শিশুহত্যার ঘটনাটি। নেমেছেন প্রতিবাদী কণ্ঠ নিয়ে। শিশুহত্যার নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। খুনিদের উদ্দেশ্যে মুশফিকের ধিক্কার বাণী, ‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না…..।’

আরও পড়ুন