বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিদ্ধান্তে চুক্তির বৈধতা হারাবে না: মালয়েশিয়া

maloy ministerমালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, তাদের সরকার বিদেশি শ্রমিক নেওয়া স্থগিতের ঘোষণা দিলেও তাতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার যে চুক্তি হয়েছে তার বৈধতা হারাবে না।

ঢাকায় ওই চুক্তি সইয়ের পরদিন মালয়েশিয়ার উল্টোপথে হাঁটা নিয়ে নানা নাটকীয়তার পর শনিবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের এই বিবৃতি আসে বলে স্টার অনলাইনের খবরে জানানো হয়েছে।

অবশ্য সমঝোতা অনুযায়ী মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতের জন্য এখনই বাংলাদেশ থেকে কর্মী নেবে কি না- তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম বলেন, তার দেশের উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের যে ঘোষণা দিয়েছেন, তাকে তিনি স্বাগত জানান, কেননা এর মধ্য দিয়ে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে, ওই ঘোষণার কারেণ বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বৈধতা হারাবে না।”

বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়ে সরকার শিগগিরই বিস্তারিত জানাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন