বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ছুটির দিন সড়ক-সেতুর মেরামতকাজ বন্ধ রাখার নির্দেশ

kader-ministerঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে সরকারি ছুটির দিনগুলোতে সড়ক ও সেতুর মেরামত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে সোনারগাঁয়ে মেঘনা সেতু এলাকায় যানজট দেখতে এসে সাংবাদিকদের সামনে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মেঘনা সেতুর মেরামতকাজ ও রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে এই সড়কে শুক্রবার যানজট তীব্র আকার ধারণ করে।’ এই যানজট কিছুটা কমাতে তিনি সরকারি ছুটির দিনে মেরামতকাজ বন্ধ রাখার পাশাপাশি সোমবার পর্যন্ত মেঘনা সেতুর মেরামত কাজ বন্ধ থাকবে বলে তিনি জানান।

কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ২২৫ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

এ ছাড়া জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতী এবং কাঁচপুর নতুন সেতুর নির্মাণসামগ্রী আসতে শুরু করেছে। আগামী মাসেই ঠিকাদাররা কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন