বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিইউজে নির্বাচনে শাবান সভাপতি, সোহেল সম্পাদক নির্বাচিত

Shaban-Sohelঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি নির্বাচিত হয়েছেন শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল হায়দার চৌধুরী।

শনিবার ২০ ফেব্রুয়ারি রাত সোয়া ন’টার দিকে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুদ্দস আফ্রাদ ৬৬৭ ভোট পেয়েছেন। এই দুজনের পর আবু জাফর সূর্য ২৭৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সোহেল হায়দার পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী (৭৪৯), যুগ্ম সম্পাদক শাহানা শিউলী (৫৫২), কোষাধ্যক্ষ সেবিকা রানী (৬০৭), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া (৪৯৭), প্রচার সম্পাদক আক্তার হোসেন (৫৯৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান বাবু (৯১৮), জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি(১০৪৯) ও দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল (৭১২) ভোট পেয়েছেন।

৯ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- শামীমা আখতার (৬৯১), এ এম শাহজাহান মিয়া (৬৫১), মর্তুজা হায়দার লিটন (৬১৫), সলিমুল্লাহ সেলিম (৫৯৯), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৫৭১), দুলাল খান (৫৪১), সোহেলী চৌধুরী (৫৪১), দেবাশীষ রায় (৫৩৩), মঞ্জুশ্রী বিশ্বাস (৪৫৩)।

ডিইউজে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শাবান-সোহেল পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকসহ নির্বাহী পরিষদের চার সদস্য নির্বাচিত হয়েছেন।

কুদ্দুস-তপু পরিষদ থেকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, জনকল্যাণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের দুটি সদস্য পদে বিজয়ী হয়েছে।

সূর্য্-মজিদ পরিষদ থেকে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী পরিষদের একজন সদস্য নির্বাচিত হয়েছেন।

উপল-মেহেদি পরিষদ থেকে নির্বাহী পরিষদের দুটি সদস্য পদে জয় এসেছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।

এই নির্বাচনে মো তিন হাজার ভোটার ছিলেন। তাদের মধ্যে দুই হাজার ১২ জন ভোট দিয়েছেন।

সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় বিরতিহীন ভোটগ্রহণের কথা থাকলেও, দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকায় সময় বাড়িয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এবারের ডিইউজের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট প্রার্থী ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে শাবান মাহমুদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু জাফর সূর্য, আবুল কালাম, কুদ্দুস আফ্রাদ, ড. উৎপল কুমার সরকার ও সালাম মাহমুদ। সহ-সভাপতি পদ প্রার্থী ছিলেন-অহিদুজ্জামান মিঞা, আতিকুর রহমান চৌধুরী, মো. মফিজুল ইসলাম ও মোস্তাক হোসেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন আবদুল মজিদ, এম এ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, মেহেদী হাসান, রহমান মুস্তাফিজ, সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী।

যুগ্ম-সম্পাদক পদে খায়রুল আলম, গাজী জহিরুল ইসলাম, রফিক আহমেদ, রওশন ঝুনু ও শাহানা শিউলী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচন করেন আশারাফুল ইসলাম, পলি খান, ফজলে রেজওয়ান করিম, বরুন ভৌমিক নয়ন ও সেবিকা রাণী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় করেন জোবায়ের আহমেদ নবীন, মামুন আবেদীন, শাহজাহান মিঞা, মুস্তফা মনওয়ার সুজন ও সিদ্ধার্থ শঙ্কর ধর।

প্রচার সম্পাদক পদে আকতার হোসেন, আবু সাঈদ, আশীষ কুমার সেন, এম শাহজাহান ও নাজমুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনজন রহমান, খালেদ আহমেদ, মো. মফিজুর রহমান খান বাবু ও হামিদ মোহম্মাদ জসিম প্রতিদ্বন্দ্বিতা করেন।

জনকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ জিহাদুর রহমান জিহাদ, উম্মুল ওয়ারা সুইটি, শাহ আলম ডাকুয়া ও শেখ নূর ইসলাম।

দফতর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর খান বাবু, জি এম মাসুদ ঢালী, মনিরুজ্জামান উজ্জ্বল ও রহমান মুফিজ (মুফিজুর রহমান মুফিজ) প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচন করেন-আলী মনসুর, ইকবাল হাসান কাজল, ইমরান আহমেদ, এ এম শাজাহান মিয়া, এ এস এম সাইফ আলী, এম এ হায়দার খান, এস এম আব্বাস, কায়সার হাসান, খায়রুন্নেসা নিপা, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জি এম জোয়ারদার, দেবব্রত দত্ত, দেবাশীষ রায়, দুলাল খান, নাজু মির্জা, নাসির উদ্দিন বুলবুল, প্রণব কুমার মজুমদার, ফিরোজ কবির শাওন, মঞ্জুশ্রী বিশ্বাস, মর্তুজা হায়দার লিটন, মাহাবুব রেজা, জাকিউল ইসলাম বাবু, মো. তাওহীদ, মো. নাসির খান, মোহাম্মাদ মনিরুল আলম, মোস্তফা কামাল (সুমন মোস্তফা), মুঈদ খন্দকার, রারজানা সুলতানা, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম রিপন, শামীমা আক্তার (শামীমা দোলা), শেখ আরিফ বুলবন, সলিম উল্লাহ সেলিম, সাগর বিশ্বাস, সাহিন কাওসার ও সোহেলী চৌধুরী।

আরও পড়ুন