বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নেভাডায় জিতলেন হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প

clinton-victory+jugantor_4830যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নেভাডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। খবর বিবিসি ও সিএনএন’র।

নিজের এই জয়ের পর ভোটারদের স্বাগত জানিয়ে টুইটারে তিনি বলেন, ‘এটা আপনাদের জয়।’

অন্যদিকে সাউথ ক্যারোলিনাতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।

নেভাডা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে খুবই অল্প ব্যবধানে জয় পান।

যদিও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে কয়েক সপ্তাহ আগে এই অঙ্গরাজ্যে ‘অপরাজেয়’ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু বার্নি স্যান্ডার্স বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটন পেয়েছেন ৫৩ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৭ শতাংশ সমর্থন।
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

কিন্তু নেভাডাতে হিসপ্যানিক ও সংখ্যালঘুদের সমর্থনের কারণে বড় জয় প্রত্যাশা করেছিলেন হিলারি ক্লিনটন।

অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে সাউথ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।

ট্রাম্প পেয়েছেন ৩২ শতাংশ সমর্থন। আর তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও মার্কো রুবিও প্রত্যেকেই পেয়েছেন ২২ শতাংশ সমর্থন।

অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ভাই জেব বুশ। রিপাবলিকান এই নেতা শনিবার তার নির্বাচনী প্রচারণা বাতিলের ঘোষণা দেন।

আরও পড়ুন