বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভাষাশহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা

bd teamআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া বাঙালির বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

রোববার সর্বস্তরের জনতার পাশাপাশি মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণে ছুটে যান টাইগার ক্রিকেটাররা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পারলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মাশরাফি বাহিনী।

এ সময় অধিনায়ক মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, সাব্বির রহমানসহ দলের অন্য সদস্যরাও। দলের সঙ্গে ছিলেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আরও পড়ুন