বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্রে জড়িত সম্পাদকদের বিচার হবে: প্রধানমন্ত্রী

hasina-pm3দেশে দুই শীর্ষস্থানীয় দৈনিকের দুই সম্পাদককে এক হাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের এক স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে এমন কড়া মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য প্রচারের ষড়যন্ত্রে জড়িত সম্পাদকদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সরকারপ্রধান।

সোমবার মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

এক এগারোর পরিস্থিতি উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, ওই সময় ডিজিএফআই শক্তিশালী হতে চেয়েছিল। ব্রিগেডিয়ার আমিন ও বারী তারাই দেশ চালাতো। ব্যবসায়ীদের ধরে টাকা নেয়া, হয়রানি করা এসব তারা করতো। তারা যেসব পাঠাতো ওই সম্পাদক তা ছেপে দিতেন।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিএফআই এর সঙ্গে উনার কী সখ্যতা ছিল? উনাকে যা ধরিয়ে দিতেন তাই হুবহু ছাপিয়ে দিতেন। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেভাবে একদিন তাদেরও বিচার হবে। দুর্নীতিবাজ বানানোর চেষ্টায় ওই সম্পাদকরা উঠে পড়ে লেগেছিলেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা এমনভাবে লেখে যেন আমাকে দুর্নীতিবাজ বানিয়েই ছাড়বে। আমরা আমাকে দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করেছেন। মাহফুজ আনাম, বিশ্বব্যাংক আপনার পিতৃস্বরূপ তারাও আমাকে দুর্নীতিবাজ বানাতে পারেনি।

শেখ হাসিনা বলেন, “সত্য কখনও চাপা থাকে না। মাহফুজ আনামকে একটা কথাই বলব- অনেক চেষ্টা করেছেন। আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংকও দুর্নীতিবাজ বানাতে পারেনি। আর আপনি…।

তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে সেটা নিয়ে বহু হা-হুতাশ দুঃখ। আমি তখন এ কথা বলেছিলাম গাইয়ের বাছুর নাকি বাছুরের গাই। এখন যেন সবাই বাছুরের গাই হয়ে গেছে। যোগ করেন শেখ হাসিনা।

২০০৭ সালে এক-এগারোর প্রেক্ষাপট তৈরিতে ষড়যন্ত্রে জড়িতদের উদ্দেশ করে তিনি বলেন, “ডিজিএফআই দেশ চালাবে না, দেশ চালাবে সরকারপ্রধান।”

আরও পড়ুন