বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে লাগেজ হারানোর কথা স্বীকার করলেন মন্ত্রী

biman bondorবিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারানোর কথা স্বীকার করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বলেছেন, বিমানবন্দরে কোনো যাত্রীর লাগেজ হারিয়ে যাওয়া কখনোই কাম্য নয়। তবে ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রীর ২৫ হাজার থেকে ৩০ হাজার ব্যাগ ও লাগেজ আসে ও যায়।

সোমবার বিকেলে জাতীয় সংসদের ৯ম অধিবেশনে বেগম মাহজাবিন খালেদের (মহিলা আসন-১৮) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মেনন বলেন, ‘দেশের বিদমান বিমানবন্দরগুলোর লাগেজ হ্যান্ডিলিং তথা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্যক্রমের আওতাভুক্ত।’

মন্ত্রী বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান, পুলিশ, এপিবিএন, আনসার, বেবিচকের নিরাপত্তা কর্মীসহ সব সংস্থার সমন্বয়ে নিয়মিত মাসিক সভাও করা হয়। পাশাপাশি যাত্রীদের অভিযোগের ভিত্তিতেও বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়ে থাকে।’

মন্ত্রী জানান, যাত্রীদের বিমানবন্দরে নামার পর কনভেয়ার বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে হয়। হযরত শাহজালাল বিমানবন্দরে আসা যাত্রীদের লাগেজ প্রাপ্তির সুবিধার্থে ৮টি কনভেয়ার বেল্ট রয়েছে। অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীদের লাগেজ প্রাপ্তির জন্য প্রয়োজন মতো কনভেয়ার বেল্ট রয়েছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন