বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বইমেলায় আগুন দেয়ার চেষ্টা, সিসি ক্যামেরায় দুজনের ছবি

melay agunঅমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে শিশু চত্বরের পাশে প্লাটফর্ম নামে প্রকাশনীর ৪৯২ নাম্বার স্টলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্টলের পেছন দিক দিয়ে কাগজ জড়ো করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সাথে সাথে পেছন থেকে লোকজনের চিৎকারে স্টলের পাশে থাকা লোকজন গিয়ে আগুন নেভায়।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সম্প্রতি ‘ইসলাম বিতর্ক’ বইটি প্রদর্শনীর জন্য ব-দ্বীপ স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। ব-দ্বীপ বন্ধের এক সপ্তাহ পরই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হলো প্ল্যাটফর্ম স্টলটি।

স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, ‘পেছন দিক থেকে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি। প্রথমে নিজেদের চেষ্টায় ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।’

ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে জানিয়ে প্রসেনজিৎ বলেন, “ঘটনার পরে সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ দুজনকে ডিটেক্ট করতে পেরেছে। তাদের একজনের মুখে দাড়ি ছিল।”

এ ব্যাপারে বইমেলা  পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়েছে, দুজন তরুণ আগুন দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলেছেন, এদেরকে অবশ্যই খুঁজে বের করতে পারবেন।”

আরও পড়ুন