তিনটি ক্যাটাগরিতে মোট দুই হাজার ২৭৬টি পদের বিপরীতে জনবল নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক। এর মধ্যে ‘সিনিয়র অফিসার’ পদের জন্য ৭০১ জন, ‘অফিসার’ পদের জন্য ৮২০ জন এবং ‘অফিসার ক্যাশ’ পদের বিপরীতে ৭৫৫ জনকে নিয়োগ দেয়া হবে।
প্রত্যেক ক্যাটাগরির জন্য শর্তসাপেক্ষে বাংলাদের প্রকৃত নাগরিকের কাছ থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি https://www.bb.org.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


