বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অভিজিৎ হত্যা: ১০ জনকে চিহ্নিত করার দাবি পুলিশের

1425221922বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত অন্তত ১০ জনকে চিহ্নিতের দাবি করেছে পুলিশ। শিগগিরই এই মামলার জট খোলার আশা করছেন তারা। তবে এক বছরেও খুনিরা বিচারের মুখোমুখি না হওয়ায় হতাশ অভিজিৎ-এর বাবা অধ্যাপক অজয় রায়।

গত বছর ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একুশে বই মেলা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন অভিজিৎ রায়। দুর্বৃত্তের চাপাতির আঘাতের মারাত্মক আহত হন স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এর কয়েক ঘণ্টার মধ্যে টুইটারে হত্যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম।

হত্যার প্রায় এক সপ্তাহ পর বাংলাদেশ থেকে ১১ ধরনের আলামত ও আটক আট জনের ডিএনএর নমুনা নিয়ে যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের একটি দল। এরপর এক বছরেও পাওয়া যায়নি এফবিআইএর প্রতিবেদন। তবে কিছুদিনের মধ্যেই প্রতিবেদনটি পাওয়ার আশা করছে পুলিশ।

অভিজিৎ হত্যার তদন্তে অগ্রগতি দাবি করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, ঘটনায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের ১০ জনকে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিনেও অপরাধীরা বিচারের আওতায় না আসায় হতাশা জানিয়েছেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়।

অভিজিৎ হত্যার পর খুন হয়েছেন বেশ কয়েকজন ব্লগার। হত্যা করা হয়েছে অভিজিৎ-এর বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। গুরুতর আহত হয়েছেন আরেক প্রকাশক আহমেদ রশীদ টুটুল। এসব হামলার তদন্তে নেই তেমন অগ্রগতি।

আরও পড়ুন