রাজধানীর বাড্ডা থেকে মো. উজ্জল হোসেন ও মো. আব্দুর রাজ্জাক বাবু নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ।
বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলিসহ ২টি ম্যাগজিন এবং পয়েন্ট ২২ বোরের ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। বাড্ডা থানায় এ নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


