বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৫১টিতে শুধুই আওয়ামী লীগ

17000প্রথম ধাপে ৭৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫১টিতে এখন পর্যন্ত একজন করে প্রার্থী আছেন। এর মধ্যে ২৫টিতে জয়ের পথে রয়েছেন ক্ষমতাসীন দলটির মনোনয়ন পাওয়া প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাছাইয়ে ২৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপিসহ অন্যান্য দলের এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলোতে কেবল আওয়ামী লীগের একজন করে প্রার্থী আছেন। অবশ্য বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। আদালতে যেতে পারবেন। সেখান থেকে প্রার্থিতা ফিরে পাওয়ারও সম্ভাবনা আছে। তাই এসব ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী একা আছেন, এটা চূড়ান্ত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা ধারাবাহিকতা। কারণ, জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আপিল করতে পারবেন। যোগ্যতা (মেরিট) থাকলে তাঁদের প্রার্থিতা বৈধ হবে।

বাগেরহাট জেলার ২৬টি ইউপিতে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন করে চেয়ারম্যান প্রার্থী আছেন। এরপর মাদারীপুরের শিবচরে ১৪ জন, ঝালকাঠির নলছিটিতে পাঁচজন এবং বরগুনা সদর, ভোলা সদর, মুন্সিগঞ্জের সিরাজদিখান, সাতক্ষীরার কলারোয়া, খুলনার তেরখাদা ও বরিশালের বানারীপাড়ায় একজন করে রয়েছেন।

আরও পড়ুন