বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে বিপাকে ৪০ শিক্ষার্থী

sscশরীয়তপুরের জাজিরার একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ৪০ এসএসসি পরীক্ষার্থী। ভুল সিলেবাসের পরীক্ষায় অংশ নিয়ে এখন ফলাফল নিয়ে শংকিত তারা। তাই উত্তরপত্র মূল্যায়ণে কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবি এসব পরীক্ষার্থীর।

গত ১৮ই ফেব্রুয়ারি শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪০ জন এসএসসি পরীক্ষার্থীকে দেয়া হয় ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী রসায়নের নৈব্যত্তিক প্রশ্ন। যদিও তাদের দেয়ার কথা ছিলো চলতি বছরের নিয়মিত প্রশ্ন। বিষয়টি বুঝতে না পেরে ওই প্রশ্নেই পরীক্ষায় অংশ নেয় ৪০ পরীক্ষার্থী। পরে, নজরে আসলে ভুল প্রশ্নের বিষয়টি শিক্ষকদের জানায় তারা।

ভুল প্রশ্ন বিতরণের কথা স্বীকার করেছেন বিকে নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব।

ভুল প্রশ্নপত্র বিরতণের দায়ে পরিবর্তন করা হয়েছে কেন্দ্র সচিব।

পরীক্ষায় এমন ভুলের জন্য প্রশ্ন বিতরণ পদ্ধতিকে দায়ী করেছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সব বিষয়ের গড় ফল বিবেচনায় নিয়ে ওই ৪০ শিক্ষার্থীর রসায়ন পরীক্ষার নম্বর দেয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

আরও পড়ুন