বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গ্যাসের আগুনে দগ্ধ দম্পতি বেশ ‌ক্রিটিকাল

gassরাজধানীর উত্তরায় ঘরে রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ দম্পতির জীবন সংশয় এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, “শাহনেওয়াজ ও সুমাইয়ার অবস্থা বেশ ক্রিটিকাল।”

আগুনে মো. শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ এবং তার স্ত্রী সুমাইয়া আক্তারের শরীরের ৯০ শতাংশ পুড়েছে। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এই দম্পতির অগ্নিদগ্ধ দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং ১৫ বছরের শাহালিন বিন শাহনেওয়াজ শুক্রবারই মারা যায়।

সেদিন সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে রান্নাঘরের আগুনে পরিবারটির পাঁচজন দগ্ধ হন। এই দম্পতির মেজ ছেলে জারিফকে (১১) প্রথমদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পার্থ শঙ্কর পাল জানান।

শাহনেওয়াজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রকৌশল বিভাগে মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন তিনি।

গত ২০ ফেব্রুয়ারি উত্তরার ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে উঠেছিলেন শাহনেওয়াজ। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে গ্যাস বের হয়ে রান্নাঘর থেকে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন