বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বৃক্ষমানবের দ্বিতীয় অপারেশন সম্পন্ন

treemanবৃক্ষমানব আবুল বাজনদারের ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডান হাতের কবজির ওপরের দিকে এবং হাতের তালু অংশে অস্ত্রোপচার করা হয়।

দুপুর সোয়া ১২টা থেকে ২টা ৩০ পর্যন্ত এই অস্ত্রোপচার হয় আড়াইঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার শেষে আবুল কালাম বলেন, আবুল বাজনদারের ডান হাতের কবজির ওপরের দিকে এবং তালুর অংশে অস্ত্রোপচার করা হয়েছে। ধীরে ধীরে আমাদের এগোতে হচ্ছে।

এর আগে গত শনিবার আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন।

আবুল বাজনদারের ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হবে বলেও জানান তিনি।

গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজনদার। ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল দারিদ্র্যের কারণে এত দিন সুচিকিৎসা পাননি। এখন পর্যন্ত চিকিৎসকদের আশা, আবুল বাজনদার সেরে উঠবেন। আবুল বাজনদারসহ বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।

আরও পড়ুন